নরসিংদী পৌর এলাকায় অটোরিকশা–সিএনজি–ইজিবাইক তালিকাভুক্তি শুরু
নরসিংদী পৌর এলাকায় যানজট নিরসন ও সুশৃঙ্খল যানবাহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে শুরু হয়েছে অটোরিকশা, সিএনজি ও ইজিবাইক (বিভাটেক) তালিকাভুক্তির কার্যক্রম। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নির্দেশনায় এবং নরসিংদী পৌর পরিষদের সিদ্ধান্তে এই নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে— রেজিস্ট্রেশন করতে কোনো ফি লাগবে না। শুধু জাতীয় পরিচয়পত্র ও একটি সক্রিয় মোবাইল নম্বর সঙ্গে আনলেই হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নরসিংদী পৌর পার্কের সামনে তিনটি বুথে নিবন্ধন কার্যক্রম চলছে। এসব বুথে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্কাউটস, বিএনসিসি, বিভিন্ন স্বেচ্ছাসেবী গ্রুপের ভলান্টিয়ার এবং পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, আগামী ২৪ নভেম্বর ২০২৫ পর্যন্ত তালিকাভুক্তি চলবে। ২৫ নভেম্বর থেকে তালিকাভুক্তি ছাড়া কোনো অটোরিকশা, সিএনজি বা ইজিবাইক পৌর এলাকায় চলাচল করতে পারবে না। সেদিন থেকে বিশেষ অভিযান পরিচালনা করবে পৌরসভা।
এ বিষয়ে নরসিংদী পৌর প্রশাসক মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে— নির্ধারিত সময়ের মধ্যে তালিকাভুক্ত না হলে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পৌর এলাকায় বর্তমানে চলাচলকারী যানবাহনের ধরন—ইজিবাইক, সিএনজি, বিভাটেক ও অটোরিকশা।
যানজট কমাতে ও পরিবহন খাতে শৃঙ্খলা আনতে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় চালক ও মালিকরা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ