ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে পুলিশ কর্মকর্তাদের মামলা ও সাজা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ১:২৭

'মামলার তদন্তকালীন ত্রুটি-বিচ্যুতি দূরীকরণ ও বিচার প্রক্রিয়ায় সাজার হার বৃদ্ধির লক্ষ্যে' শেরপুর জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আমিনুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন এসপি আমিনুল ইসলাম।
এতে প্রশিক্ষক হিসেবে মূল্যবান জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান করেন সম্মানিত অতিথি শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ মিলন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাসান ভূঁইয়া। আইনি দৃষ্টিকোণ থেকে তদন্তের খুঁটিনাটি বিষয়গুলো বিশ্লেষণ করে তুলে ধরেন তারা। 
কর্মশালায় মামলা তদন্তের বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া ভুল-ত্রুটি চিহ্নিত করণ এবং দূর করার কৌশল নিয়ে আলোচনা করা হয়। একইসাথে সুষ্ঠু ও নির্ভুল তদন্তের মাধ্যমে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার (সাজার) হার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরের মর্যাদার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তদন্তের আধুনিক পদ্ধতি এবং আইনি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করেন। এই কর্মশালা শেরপুর জেলা পুলিশের তদন্ত প্রক্রিয়ায় আরও স্বচ্ছ ও কার্যকরী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পুলিশ সুপার আশা প্রকাশ করেন।
কর্মশালায় শেরপুরের অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ওসি, ডিবি রেজাউল ইসলাম খান, কোর্ট ইন্সপেক্টর মোঃ জিয়াউর রহমানসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত