চাঁদপুরে আগুনে পুড়েছে সাত ব্যবসা প্রতিষ্ঠান
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে আগুন লেগে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (১৫ নভেম্বর) দিনগত মধ্য রাতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গত এক দশকে ওই বাজারে বেশ কয়েকটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা রবিউল পাটওয়ারী, সজিবসহ কয়েকজন জানান, কালির বাজারের চরপোয়া সড়কে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে শনিবার রাত ১২টার পরে আগুণের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুণের লেলিহান শিখায় ৬টি দোকার সম্পূর্ণ ও একটি দোকান আংশিক পুড়ে যায়। এছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাঁচাতে লোকজন আশপাশের দোকান গুলোও ভেঙে ফেলে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুণ নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ফয়েজ আহাম্মদ বলেন, তার ৪টি দোকান পুড়ে গেছে। এছাড়া তার চাচাতো ভাই ও জেঠাতো ভাইয়েরও তিনটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষিত হয়েছে।
ক্ষতিগ্রস্ত আরেক ব্যবসায়ী ফকরুল ইসলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে তারা সংবাদ পান তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এসে দেখেন সবকিছুই শেষ। তিনি এনজিও থেকে ঋণ নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটি গড়েছেন। এমনকি রোববার দুটি এনজিও ঋণের কিস্তির টাকা প্রদানের কথা ছিলো, সেই টাকাগুওলোও পুড়েগেছে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, রাতে কালির বাজারে আগুণ লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আধাঘন্টার মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তদন্ত করলে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬