ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় এডভান্স ডিটেনশনপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা হীরা গ্রেফতার


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৩:২১

রংপুরের কাউনিয়ায় এডভান্স ডিটেনশন আদেশপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা সরকার আবু ফেরদৌস মোঃ মহসিন হীরা (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে কাউনিয়ার হরিশ্বর মৌজার তপিকল বাজারসংলগ্ন কাউনিয়া কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর-এর স্মারক নং ০৫.৫৫.৮৫০০.০০৯.১১.০২৭.২৫.১১৪৩, তারিখ ৩১ আগস্ট ২০২৫ খ্রি. এবং মিস কেস নং ১২১, তারিখ একইদিনের জারীকৃত আদেশের ভিত্তিতে এডভান্স ডিটেনশনের এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ মকছেদ আলী। তার সঙ্গে ছিলেন এসআই ডন কংকন বর্মনসহ থানার অন্যান্য ফোর্স।

গ্রেপ্তারকৃত সরকার আবু ফেরদৌস মোঃ মহসিন হীরা কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা। তার বাড়ি কাউনিয়া উপজেলার সাহাবাজ এলাকায়। পিতা মৃত আব্দুল খালেক।

এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ জানান, গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে কেন্দ্রীয় কারাগার, রংপুরে প্রেরণ করা হয়েছে ।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে