ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে শীতার্থদের পাশে এনসিপি, অসহায়দের মাঝে কম্বল বিতরণ


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৩:২৮

মেহেরপুরে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে এনসিপির পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মেহেরপুর জেলার যুগ্ম-সমন্বয়কারী আরিফ খানের সভাপতিত্বে আয়োজিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সাজেদুর রহমান ও মুজাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী আশিক রাব্বি, তামিম ইসলাম, হাসনাত জামান সৈকত, তৌহিদ রবিন, আমির হামজা সহ অন্যান্য নেতা-কর্মীরা।

নেতৃবৃন্দ জানান, মানুষের পাশে থাকা এনসিপির অঙ্গীকারের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা বলেন, “শীতে যতদিন কষ্ট থাকবে, ততদিন আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ