ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাট-২ আসনে এনসিপির মনোনয়ন নিলেন তরুণ নেতা ওমর আলী বাবু


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৩:৪১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা ও সামাজিক সংগঠক ওমর আলী বাবু। তিনি এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত।

রোববার বিকেলে ঢাকার বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওমর আলী বাবু বলেন,
“রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, দায়িত্ব। এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আমি মাঠে নামছি। জয়পুরহাট-২ আসনের প্রতিটি ঘরে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন পৌঁছে দিতে চাই।”

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এনসিপি এগোচ্ছে। দল যদি মনোনয়ন দেয়, তবে আধুনিক প্রচার-কৌশল, ডিজিটাল ক্যাম্পেইন এবং জনগণের বাস্তব সমস্যার সমাধান নিয়ে এমন কিছু উদ্যোগ নেব, যা খুব অল্প সময়েই পুরো নির্বাচনী সমীকরণ বদলে দিতে সক্ষম হবে।”

জয়ের বিষয়ে দৃঢ় প্রত্যয় প্রকাশ করে তিনি বলেন, “জয়পুরহাট-২ আসন কখনোই নির্দিষ্ট কোনো দলের ভোটব্যাংক নয়। এখানে বিভিন্ন সময় ভিন্ন রাজনৈতিক দল বিজয়ী হয়েছে। এবার জনগণ দল দেখে নয়, নেতৃত্ব দেখে ভোট দেবে। তরুণ ভোটারের সংখ্যা দ্রুত বাড়ছে, আর তারা পরিবর্তন চায়—সে পরিবর্তনের নাম জাতীয় নাগরিক পার্টি।”

উল্লেখ্য, ওমর আলী বাবু স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে শিক্ষা সহায়তা, সাইবার নিরাপত্তা সচেতনতা, যুব উন্নয়ন কর্মসূচি ও বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে “নিরাপদ জয়পুরহাট গড়তে” শীর্ষক বেশ কয়েকটি ক্যাম্পেইন এলাকায় উল্লেখযোগ্য সাড়া ফেলে।

রাজনৈতিক বিশ্লেষকদের মত, এনসিপির এই তরুণ নেতৃত্ব জয়পুরহাট-২ আসনের প্রচলিত রাজনৈতিক সমীকরণে নতুন চমক সৃষ্টি করতে পারে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার