ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাসাসেস থেকে সম্মাননা পদক পেলেন সাত গুণিজন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৩:৪৪

“এসো মন ভূবনে, সত্য সুন্দর কল্যাণে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সাত গুণিজনকে সম্মাননা প্রদান করেছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকেলে কেশবপুরের আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা ‘সমাধান’ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাসাসেস-এর হৈমন্তিক কবিতা উৎসব ও গুণিজন সম্মাননা অনুষ্ঠান। উদ্বোধন করেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা। স্বাগত বক্তৃতা দেন বাসাসেস-এর সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন।

অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজনকে ‘বঙ্গভূষণ খেতাব’ এবং চারজনকে ‘মহাকবি মধুসূদন পুরস্কার–২০২৫’ দেওয়া হয়। বঙ্গভূষণ খেতাবপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অবলাকান্ত মজুমদার (মরণোত্তর), প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান এবং পলাশউদ্দিন খলিফা। মহাকবি মধুসূদন পুরস্কার লাভ করেন কবি আনোয়ারুল ইসলাম, গবেষক বিভূতিভূষণ মণ্ডল, কথাসাহিত্যিক জাহীদ ইকবাল এবং নাট্যকার বিশ্বজিৎ ঘোষ। প্রয়াত অবলাকান্ত মজুমদারের মরণোত্তর পদক গ্রহণ করেন তার ভাগ্নে কবি ও সংগীতজ্ঞ অলোক বসু বাপী।

আয়োজকদের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় সম্মানিত ব্যক্তিদের হাতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাসেস-এর প্রতিষ্ঠাতা–চেয়ারম্যান, কাব্যাচার্য, বঙ্গশ্রী, নাট্যভূষণ, ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট (লন্ডন) ও বাংলা একাডেমীর আজীবন সদস্য মুহম্মদ শফি। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক তাপস মজুমদার ও মানব মণ্ডল।

গুণিজনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবি ও শিশুসাহিত্যিক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক বিভূতিভূষণ মণ্ডল, কথাসাহিত্যিক জাহীদ ইকবাল এবং নাট্যকার বিশ্বজিৎ ঘোষ। এছাড়া স্বরচিত কবিতা আবৃত্তি ও মতামত দেন কবি এম এ কাসেম অমীয়, সাংবাদিক শামিম আক্তার মুকুল, কবি ইব্রাহিম রেজা, কবি মনছুর আজাদ, প্রধান শিক্ষক তাপস দে, সুপ্রাত বসু, শিক্ষক মনোজ কুমার হালদার, সাহিত্য সংগঠক নজরুল ইসলাম খান, আব্দুল আহাদ, কবি রিয়াজ লিটন, মাসুদা বিউটি, সুব্রত বসু ও অলোক বসু বাপীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক কবি বাবুর আলী গোলদার, খেলাঘর কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আকমাল আলী, সাংবাদিক পরেশ দেবনাথ, রনি হোসেন এবং শিক্ষক সুদেব দেবনাথ। বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ষাটজন কবি-লেখকের অংশগ্রহণে আয়োজনটি এক প্রাণবন্ত সাহিত্যসম্মেলনে রূপ নেয়।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার