ঢাকা-৫ আসনে এনসিপির মনোনয়ন চান সাদিল আহমেদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশা করছেন জুলাই বিপ্লব পরিষদের স্থায়ী কমিটির সদস্য সাদিল আহমেদ। গত বৃহস্পতিবার রাতে তিনি এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
গণঅভ্যুত্থানের পর যাত্রাবাড়ী এলাকায় প্রথম শহীদ ও আহতদের তালিকা প্রণয়ন করেন সাদিল আহমেদ। পরবর্তীতে তার সংগঠনের উদ্যোগে শহীদদের স্মরণে দেশের প্রথম স্মৃতিফলকও উদ্বোধন করা হয়। জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী, শনির আখড়া ও কাজলা অঞ্চলে তিনি ছিলেন সক্রিয় ভূমিকার অন্যতম।
সাদিল আহমেদ ঢাকা কলেজ (অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এর আগে একই কলেজ থেকে স্নাতক ও উচ্চ মাধ্যমিক এবং যাত্রাবাড়ীর বর্ণমালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৫ অর্জন করেন তিনি। বর্তমানে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত।
এমএসএম / এমএসএম
শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক
সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার
রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের
মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি
রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান
রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া
গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি
শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব
ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর
মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ