১২ বার ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আবু সালেহ রনি
রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন–বিষয়ক সাংবাদিকতায় নগদ–ডিআরইউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার আবু সালেহ রনি। গত বছরের ১৭ থেকে ২১ অক্টোবর সমকালে প্রকাশিত ‘বিচার বিভাগের সংকট’ শীর্ষক পাঁচ পর্বের প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ পুরস্কার প্রদান করা হয়। এ নিয়ে তিনি রেকর্ড ১২ বার ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন জুরিবোর্ডের প্রধান ও দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সিম্পাদক শামসুল হক জাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল। চলতি বছর ২৪ ক্যাটাগরিতে ২৭ জনকে সাংবাদিককে পুরস্কৃত করা হয়। এরমধ্যে তিনটি ক্যাটগরিতে ৬ জন যৌথভাবে পুরস্কৃত হন। পদকপ্রাপ্তদের ক্রেস্ট, ৫০ হাজার টাকার চেক এবং সনদ প্রদান করা হয়।
গত অক্টোবরে প্রকাশিত পাঁচ পর্বের সিরিজটিতে বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ, অনিয়ম–দুর্নীতি, মামলার জট, বাজেট প্রণয়ন এবং প্রকল্প বাস্তবায়নের সীমাবদ্ধতার মতো দীর্ঘদিনের সমস্যা তুলে ধরা হয়। এসব ইস্যুতে বিশেষজ্ঞদের মতামতের পাশাপাশি সংকটের নেপথ্যের নানা বিষয় প্রতিবেদনে স্থান পায়।
প্রায় দেড় যুগের বেশী সাংবাদিকতায় আবু সালেহ রনি এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ে দুইবার করে ‘বজলুর রহমান স্মৃতি পদক’ এবং দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদনের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) পদক পেয়েছেন। আইন ও বিচার, নারী ও শিশু, সংস্কৃতি–সহ বিভিন্ন বিষয়ে তিনি আরও বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন
আবিদ রহমান / আবিদ রহমান
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব