অস্বাস্থ্যকর ময়লার ডাস্টবিন সরানোর বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি
চট্টগ্রাম নগরীর ১৭ নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ,কবর স্থানের সামনের অস্বাস্থ্যকর ময়লার ডাস্টবিন ও কুকুরের উৎপাতের বিষয়ে একাধিক বার সংবাদ প্রচার ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার কারণে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের শিকার হন দৈনিক আজকের বাংলা'র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমন।
আবাসিক বাসা বাড়ি, মসজিদ ও কবরস্থানের সামনে চলাচলের রাস্তায় ময়লার ডাস্টবিনের কারনে এলাকার পরিবেশ দুষিত ও অস্বাস্থ্যকর পরিবেশে এলাকার মুসল্লি ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে,এই বিষয়ে চসিক মেয়র ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার নজরে আনলে মেয়র এলাকা পরিদর্শন শেষে,চসিক কর্মকর্তাদের সার্ভে রিপোর্ট অনুযায়ী,ক্লিন, গ্রীন হেলদি ও সেইফ সিটি বাস্তবায়নে এলাকার পরিবেশ ও বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় অতি দ্রুত ডাস্টবিন সরানোর নির্দেশনা দেন।মেয়র ও চসিক পরিচ্ছন্নতা বিভাগের নির্দেশনা অমান্য করে আবারো উক্ত স্থানে ময়লা ফেলায় বিষয়টি স্থানীয় বাসিন্দারা চসিক কতৃপক্ষের নজরে আনেন।
এরই ধারাবাহিকতায় ১৬ নভেম্বর রবিবার
চসিক পরিচ্ছন্নতা কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ, নগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ড্যাব মহাসচিব ডা:সরোয়ার আলম ও মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী পরিদর্শনে আসলেএই বিষয়ে ভিডিও ধারন করলে গণমাধ্যম কর্মী, দৈনিক আজকের বাংলার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমনকে হুমকি দিয়ে অকথ্য ভাষায় ব্যবহার করে রসুলবাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আসাদ উল্লাহ, এমনকি উপস্থিত চসিক কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট এর সাথে উগ্র ভাবে তর্কে লিপ্ত হয় ঐ ব্যাক্তি। বাকলিয়া থানা সূত্রে জানাযায় আসাদ উল্লাহর বিরুদ্ধে বাকলিয়া থানায় অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার মামলা রয়েছে, মামলা নং ৪৩.১০.১৯,এই বিষয়টি গণমাধ্যম কর্মীদের মাঝে ছড়িয়ে পরলে ক্ষোভের সৃষ্টি।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়