ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জে এক ঘন্টার ব্যবধানে ৪ ককটেল বিস্ফোরণ, ২ রিকশাচালক আহত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ১:৫১

মানিকগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজন রিকশাচালক আহত হয়েছেন। এসময় আহতদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ৩টি ও সাটুরিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া গ্রামের সাগর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. নবীন হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে হঠাৎ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে দুইটি ককটেল বিস্ফোরণ হয়। এতে মানুষ আতঙ্কে এদিক ওদিক ছুটতে থাকেন। এ ঘটনার আনুমানিক ২০ মিনিট পরে আবারও ইউনাইটেড ক্লিনিকের সামনে ককটেল বিস্ফোরণ হয়। এসময় দুই জন রিকশাচালক আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে, ঢাকা আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় রাত ১১টার দিকে দুর্বৃত্তরা আবারও একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এসময় কেউ আহত হননি।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার