ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ৩:১৫

দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় দাউদকান্দি পৌরসভা প্রাঙ্গণে বিদ্যালয় মাঠে জমকালো এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ নিজাম উদ্দিন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক এবং বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ড. মোঃ নুরুল আমিন; বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার ১নং যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
স্মৃতিচারণমূলক বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,
“দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় আমার জীবনের আবেগ, ভালোবাসা ও শেকড়। এখান থেকেই আমার পথচলার শুরু। আজ এই বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দিতে পেরে আমি গর্বিত। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে গেলে তোমরাই আগামী দিনের বাংলাদেশকে আলোকিত করবে।”
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Aminur / Aminur

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪