জগন্নাথপুরে ছাত্রী-শিক্ষকের ঘটনায় ইউএনও বরাবর সমঝোতা কপি প্রদান
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফররুখ আহমেদের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক প্রতিনিধি, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্রীর অভিভাবক, শিক্ষকের প্রতিনিধি গণ আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র ও সমঝোতা কপি ইউএনও বরাবর প্রদান করেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ক্লাস চলাকালীন সময়ে ৭ম শ্রেণির ছাত্রী সাইদা বেগমের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রধান শিক্ষক মোঃ ফররুখ আহমেদকে ১৩ নভেম্বর সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে ঐদিন রাতে শিক্ষক, ছাত্রীর পরিবার, স্থানীয় বিশিষ্টজন ও সাংবাদিকদের উপস্থিতিতে ঘটনাটি মানবিকভাবে সমাধান করা হয়। সেখানে শিক্ষক তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং ছাত্রীর পরিবার তাকে ক্ষমা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন তার মেয়ে এবং তার পরিবারের পক্ষ থেকে ঐ শিক্ষকের ওপর কোনো অভিযোগ নাই।
এই সমঝোতার ভিত্তিতে আজ ১৭ নভেম্বর সকালে ছাত্রীর পরিবার, শিক্ষক পরিবার, এডহক কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঐ শিক্ষকের স্থগিতাদেশ পুনর্বহাল চেয়ে আবেদনপত্র এবং স্বাক্ষরিত সমঝোতা কপির মূল নথি জমা দেন।
প্রতিনিধিরা জানান—সমঝোতার মাধ্যমে বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত হয়েছে। মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রধান শিক্ষককে পুনর্বহাল করা এখন সময়ের দাবি।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবেদনটি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে সমাধানের আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার
রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়
ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার