ধামরাইয়ে গান পাউডার ছিটিয়ে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
ঢাকার ধামরাইয়ে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে পুরো বাস পুড়ে গেছে, তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধামরাই-গুলিস্তান (ডি-লিংক) নামের বাসটি রাতে বিদ্যুৎ অফিসের সামনের রোডে পার্কিং করে রাখা ছিল। রাত ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে বাসটির জানালা ভেঙে ভেতরে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত পালিয়ে যায়।
আগুন লাগার পর স্থানীয়রা পানি ঢেলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমাদের একটি ইউনিট রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে প্রায় ১০০ গজ দূরে পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’