ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা দাবিতে মানববন্ধন


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ৩:৩৯

‎এক কর্পোরেশন এক কমিশন সহ ৫ দফা দাবিতে নরসিংদীর পলাশে গেইট মিটিং ও মানববন্ধন করেছে ঘোড়াশাল পলাশ সার কারখানার কর্মরত শ্রমিক কর্মচারিরা। 

সোমবার সকালে কারখানাটির প্রধান গেইটের সামনে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। 
‎
‎এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে মানববন্ধনে এমপ্লয়ীজ ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, আগামী ১৪ কর্ম দিবসের মধ্যে ১৩৭ জনের অটো পদোন্নতি ও ৯৯ জনের সাধারণ পদোন্নতি ও ২৪ ঘন্টার মধ্যে ইউরিয়া প্লান্ট ইনচার্জকে অপসারনের দাবি করেন তিনি।
‎
‎এছাড়াও বক্তারা ৫ শতাংশ ও ১৫ শতাংশ বিশেষ প্রনোদনা দ্রুত বাস্তবায়ন ও প্লান্ট অনুযায়ী সেট-আপ পূনঃনির্ধারণ ও উল্লেখিত সকল দাবি না মানা হলে এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি প্রদান করেন। আন্দোলনের ফলে কারখানায় উৎপাদনশীলতায় ব্যাঘাত ঘটলে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে বলে জানান। 
‎
‎মানববন্ধনে উপস্থিত ছিলেন এমপ্লয়িজ ইউনিয়নের সহ-সভাপতি ইফতেখারুল হক গাজী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র দাস, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি ও বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন ভূইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে শ্রমিক কর্মচারিরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সার কারখানার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।  

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার