সিংগাইরে জমি নিয়ে বিরোধে ভাতিজাকে হত্যাচেষ্টার অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে আপন ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলার অভিযোগ উঠেছে চাচা আবুল হোসেন ওরফে আবুর (৬০) বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত রুহুল আমিন ওরফে রোমান (৩৫) সিংগাইর থানায় মামলা করেছেন। মামলার নম্বর—১৫। রোমান সিংগাইর সাবরেজিস্ট্রি অফিসের লাইসেন্সপ্রাপ্ত স্ট্যাম্প ভেন্ডার।
অভিযুক্ত চাচা আবুল হোসেন ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত মুছা মাদবরের ছেলে। তিনিও পেশায় স্ট্যাম্প ভেন্ডার এবং স্থানীয়ভাবে জমি মাপার সার্ভেয়ার হিসেবে পরিচিত।
থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রোমান। বিকেল সাড়ে ৪টার দিকে হেমায়েতপুর–সিংগাইর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ দেউলী ব্রিজ এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাচা আবু, তার তিন ছেলে—জয়নাল (৩০), আক্তার (২৫), হাসান (২২), তাদের মা কুলসুম ওরফে ‘ডেঞ্জার কুলসুম’সহ আরও ৫–৬ জন মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর লোহার রড, হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে রোমানের ডান পায়ের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
একটি অটোরিকশায় থাকা যাত্রীরা রোমানকে পিটাতে দেখে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এনামুল হক বলেন,
“আমি গাড়ি থেকে নেমে একজনের হাত থেকে লোহার রড কেড়ে নিই। আমরা এগোতে থাকায় তারা পালিয়ে যায়।”
ভুক্তভোগী রোমান জানান,
“জমি নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বাবার মৃত্যুর পর জমির কাগজপত্র নিয়ে আদালতে এক ডজন মামলা লড়ছি। তাই আমাকে টার্গেট করেছে। আগেও সন্ত্রাসী ভাড়া করেছিল আমাকে মারার জন্য।”
তার বড় ভাই বাদল বলেন,
“সম্পত্তির লোভে চাচা–চাচী পাগলের মতো আচরণ করছেন। এলাকার গণ্যমান্যদের শালিসও তারা মানেননি। আমাকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে তারা।”
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বাড়িতে কেউ না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই শামসুল হক বলেন,
“প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীর বর্ণনায় ঘটনার সত্যতা মিলেছে। কয়েকজন আসামি জামিনে আছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
এমএসএম / এমএসএম
গাজীপুরের কাশিমপুরে অপহরণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আটক
কুমিল্লা নগর ভবন: বর্তমান স্থানেই স্থাপনের পক্ষে নগরবাসীর ঐক্যবদ্ধ মত তদন্ত কমিটিকে
খুলনায় ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের দ্বিতীয় স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত
গোপালগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত
চকরিয়ার ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ
যৌতুকের দাবিতে নির্যাতনে তরুণীর মৃত্যু: স্বামীর বিচারের দাবিতে মোহনগঞ্জে মানববন্ধন
বড়লেখায় ভূয়া সিআইডি প্রতারক ও চাঞ্চল্যকর জোড়া খুনের আসামী গ্রেফতার
পটিয়া প্রেস ক্লাবে ঢুকে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা
চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগ: মামলা দায়ের, প্রধান আসামি গ্রেপ্তার
রাস্তা নির্মাণের নামে ব্যক্তিমালিকানাধীন পাহাড় কেটে দখলের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে আবেদন
পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩
রায়গঞ্জে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক প্রশিক্ষণ শুরু