ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নিঃশব্দ রাতে মেহেরপুরে দুই গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ১:১০

মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা পাঙ্গাসিপাড়ায় আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে একটি গোয়ালঘরের তালা ভেঙে এইড়ে ও গাভিন জাতের দুইটি গরু চুরি করেছে চোরের একটি সংঘবদ্ধ দল। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে—আবার কি আগের মতো রাতজেগে গ্রাম পাহারা দিতে হবে, এমন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, মঙ্গলবার গভীর রাতে মানিক মিয়ার গোয়ালঘরের তালা ভেঙে দু’টি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। ভোরে মানিকের ছোট ছেলে গোয়ালে গিয়ে দেখতে পায়—দরজা খোলা, আর ভেতরে গরু নেই।

চুরির সময় গোয়ালঘরে মোট তিনটি গরু ছিল। চোরেরা একটি এইড়ে ও একটি গাভিন গরু চুরি করে নিয়ে গেলেও বাছুরটিকে ফেলে গেছে।
সকালে সবাই গিয়ে দেখে—বাছুরটি এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে, নির্বাক চোখে তাকিয়ে আছে ফাঁকা গোয়ালের দিকে।
গরুর মালিক মানিক,বলেন,রাত ১০টার দিকে পাড়া থেকে বাড়ি ফিরে গোয়াল পরিষ্কার করে গরু বেঁধে তালা লাগাই। সবকিছু ঠিকঠাক ছিল। সকালবেলা ছেলে বলে—‘বাবা, গরু নাই’। তখন দেখি তালা ভাঙা।

চুরি হওয়া দুই গরুর মধ্যে একটি এইড়ে গরুর বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা, আর গাভিন গরুটির মূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে দাবি করেন তিনি।

চুরির পর মানিক মিয়ার পরিবারে চলছে কান্না–আহাজারি।
মানিকের বোন, কান্নায় ভেঙে পড়ে বলেন,আমার ভাইয়ের যত বড় ক্ষতি হলো, কিভাবে বসে উঠবে—আল্লাহই জানে। গরু দু’টোই ছিল তার সম্বল।

মানিকের মা বলেন,যত্ন করে, কষ্ট করে গরুগুলো বড় করছিলাম। এখন আমার ছেলের কি হবে? এভাবে যদি চুরি হয়, গরু পালবো কিভাবে?
পরিবারের সদস্যদের দাবি—এ ধরনের বড় ধরনের ক্ষতি সামাল দেওয়া তাদের জন্য খুবই কঠিন।

ঘটনার পর গ্রাম ঘুরে দেখা গেছে মানুষের মধ্যে চরম দুশ্চিন্তা। অনেকেই রাতের ঘুম হারাম করে পাহারার প্রসঙ্গ তুলেছেন। গ্রামবাসীর কয়েকজনের বক্তব্যে ফুটে উঠেছে ভয় ও ক্ষোভের চিত্র।

এক প্রতিবেশী জানান,এভাবে যদি চুরি হতে থাকে তাহলে কেউই নিরাপদ থাকবে না। আবার কি আগের মতো রাতে লাঠিসোটা নিয়ে গ্রামের সবাইকে পাহারা দিতে হবে?

একজন স্থানীয় ব্যক্তি বলেন,কয়েক বছর আগে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় পুরো গ্রাম পালা করে পাহারা দিত। এখন আবার সেই দিন ফিরে আসবে কিনা—এই চিন্তায় সবাই।

ঘটনার খবর পেয়ে সকালে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা গোয়ালঘরের ভাঙা তালা, গরু রাখার স্থান ও আশপাশ ঘুরে দেখেন।

এদিকে, দ্রুত ব্যবস্থা না নিলে গ্রামে চুরি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ