ছিনতাইকারীর নির্যাতনে আহত যুবদল নেতা ইয়াছিন আরমান
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের যুবদল নেতা মো,ইয়াছিন আরমান। পেশায় একজন রংমেস্ত্রী ও ঠিকাদার।শুক্রবার (১৪ নভেম্বর) পেশাগত কাজের সরঞ্জাম কিনতে নোয়াখালী থেকে আসা আল বারাকা বাস যোগে নাথের পেটুয়া থেকে রওয়ানা দেন ঢাকা। বাসের মধ্যে পাশের সিটের অপরিচিত এক লোক পথের মধ্যে পানি পান করতে বললে, সরল মনে বিশ্বাস করে একটু পানি পান করলেন মো,ইয়াছিন আরমান ।এরপর থেকে ক্রমান্বয়ে জ্ঞাণ হারিয়ে ফেলার পাশাপাশি নিস্তেজ হতে থাকে পুরো শরীর। বলতে পারবেননা কি হয়েছে, কোথায় নেওয়া হয়েছে।সোমবার ১৭নভেম্বর সন্ধ্যায় কথাগুলো বলতেই হাউমাউ করে কেঁদে দিলেন মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন যুবদল নেতা মো,ইয়াছিন আরমান। তিনি বলেন, আমার জ্ঞাণ ফিরতেই দেখি অপরিচিত কিছু লোক আমার চোখে মুখে পানি মারছে। আমি চোখ মেলে দেখি অপরিচিত অন্ধকার একটি রুমে সাউন্ড বক্সে গান চলছে। চোখ মেলার সাথে সাথে তারা আমাকে বললো মোবাইলের লক খুলে দিতে। মোবাইলের লক খুলে দেওয়ার পর শুরু হয় আমার উপর অপাশবিক ও অমানবিক নির্যাতন।তারা আমার আত্মীয় স্বজন সকলের কাছে মোবাইল ফোনে টাকা চাইছে আর আমার উপর নির্যাতনে মাত্রা বাড়ায়।আমার সাথে থাকা নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে যায় ছিনতাই কারীরা। আমাকে রক্তাক্ত অবস্থায় বিকাল আনুমানিক ৪টার দিকে ঢাকার অজ্ঞাত স্থানে ফেলে যায়।আমার আত্মীয় স্বজনরা পুলিশের সহযোগিতায় আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এমন নির্যাতন আমি জীবনে দেখি নাই।এ বিষয়ে উত্তর হাওলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবদুর রহমান খোকন বলেন, বিষয়টি আমাদের মর্মাহত করেছে। আমরা ইয়াছিন আরমানের সুস্থতা কামনা করছি।উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার নুরুল ইসলাম মিন্টু জানান, মো,ইয়াছিন আরমান জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ।আল বারাকা বাসে ছিনতাইকারীর কবলে পড়তে হয়েছে, বিষয়টি দু:খ জনক।আমি তার সুস্থতা কামনা করছি।এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন বলেন, মো,ইয়াছিন আরমানের সুস্থতার জন্য চিকিৎসা নিশ্চিত করতে আমরা দলের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করছি।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান