পাবনা-৪ অসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় হাইকমান্ডের নেতৃবৃন্দের কাছে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রাথমিকভাবে মনোনীত এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল থেকে সন্ধ্যাপর পর্যন্ত বিএনপিনেতা জাকারিয়া পিন্টুর নির্দেশনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এসব কর্মসুচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ ও যুবদল নেতা জাকির হোসেন জুয়েলের নেতৃত্বে আয়োজিত এসব কর্মসুচিতে বিএনপিনেতা সেন্টু সরদার,বিষ্ট সরকার, কামাল পারভেজ চাঁদ,পিপ্পুহোসেন,থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলমগীর হোসেন,যুবদল নেতা এনামুল হোসেন আতিয়ার,মতিয়ার রহমান,হিরোক সরদার ও ছাত্রদল নেতা শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ বলেন,আওয়ামীলীগ থেকে আসা সাবেক ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি হাবিবুর রহমান হাবিবের পাবনা-৪( ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়ন পরিবর্তণ না করা হলো এআসন কোন ভাবেই বিজয়ী হওয়া যাবেনা। দলের মধ্যে গ্রুপিং সৃষ্টিকারীকে মনোনয়ন দিয়ে দলকে ক্ষতির দ্বার প্রান্তে ছুড়ে দেওয়া হয়েছে বলে দাবি করে তিনি আরও বলেন, সর্বস্তরের জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা প্রার্থীতা পরিবর্তন না করলে ঈশ্বরদী-আটঘরিয়ায় বিএনপির মারাত্নক ক্ষতি হবে। এর আগে ঈশ্বরদীর জিরোপয়েন্ট বাস টার্মিনাল থেকে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ শেষে বাজারের টেম্পোস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে