ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নবাবগঞ্জে ৫ হাজার অ্যাম্পল ‍ইনজেকশনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ১২:১১

দিনাজপুরের নবাবগঞ্জে ৫ হাজার পিস নেশাজাতীয় অ্যাম্পল ইনজেকশনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটকরা হলো- পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার বিজুল নলিয়ারপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে হাবিব (২৬), একইর (ধোপাওটা) গ্রামের ছাকেরুল ইসলামের স্ত্রী শান্তনা খাতুন (২৭) এবং পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার জামাদ্দানী গ্রামের মাসুদ রানার স্ত্রী রোকেয়া বেগম (৩০)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রোববার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্তবর্তী পার্শ্ববর্তী উপজেলা বিরামপুর থেকে তিন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বিনোদনগর ইউপির কাঁচদহ ব্রিজের (পশ্চিম পাশে) ওপর থেকে ৫ হাজার পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় অ্যাম্পল (বুপ্রেনরফিন ইনজেকশন)-সহ শান্তনা খাতুন, রোকেয়া বেগম ও হাবিবকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনাজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ