ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভারে ইটভাটা শ্রমিক‌দের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ১:৩৭

ঢাকার সাভারে ইটভাটা চালু করার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা। এসময় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার ভাকুর্তা তুরাগ (ভাঙ্গা ব্রিজ) এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন অত্র এলাকার ইটভাটা মালিক ও শ্রমিকরা।

বিক্ষোভকারীরা জানান, সাভা‌রে ইটভাটার কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় ইটভাটা চালু করার অনুমতি দিতে হবে।
ইটভাটা চালু করার দাবিতে মহাসড়কে যানচলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকেন তারা।

এসময় ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে দীর্ঘসময় ধরে তীব্র যানজটের কারনে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এক পর্যায়ে গাড়ির যাত্রীদের গাড়ি থেকে নেমে পাঁয়ে হেটে গন্তব্যের উদ্দেশ্য রওনা হ‌তে দেখা গেছে।

এবিষয়ে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, সদ্য যোগদান করায় এই মুহূর্তে পুরো তথ্য আমার কাছে নেই, পুরো তথ্য গুলো জেনে পরে জানাতে পারবো বলে মন্তব্য করেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ