মনোহরগঞ্জ–লাকসাম আসনে আওয়ামী লীগ অনুপস্থিত, দুই মুখী লড়াই বিএনপি–জামায়াতে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোহরগঞ্জ–লাকসাম (কুমিল্লা-৯) আসনে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। আওয়ামী লীগ নির্বাচন না করায় আসনটি ঘিরে বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী জয়ের স্বপ্ন দেখছে। মাঠে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আরও কয়েকটি দল।
বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম দলীয় মনোনয়ন পেয়েছেন। বিএনপি মনে করছে, আওয়ামী লীগ না থাকায় এ আসনে তাদের জয়ের সম্ভাবনা অত্যন্ত অনুকূল। মনোনয়ন প্রত্যাশী হিসেবে আরও ছিলেন মরহুম এমপি কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা, ড. রশিদ আহমেদ হোসাইনি ও একে এম জাহাঙ্গীর আলম।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোমধ্যে একক প্রার্থী হিসেবে ড. ছৈয়দ একে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীকে ঘোষণা করা হয়েছে। তিনি মনোহরগঞ্জ–লাকসামের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও সমাবেশ করে যাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেও প্রার্থী হচ্ছেন আলহাজ্ব সেলিম মাহমুদ। নতুন দল এনসিপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত ইমেজ ও ত্যাগ-সংগ্রামের ইতিহাস ভোটারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া বিএনপি–জামায়াতের ভোটব্যাংক এ আসনের নির্বাচনী সমীকরণে বড় ভূমিকা রাখবে।
ঐতিহাসিকভাবে এ আসনে রাজনৈতিক পালাবদলও রয়েছে। ১৯৯১ সালে জয়ী হন বিএনপির এটিএম আলমগীর, ১৯৯৬ সালে আওয়ামী লীগের মো. তাজুল ইসলাম, ২০০১ সালে বিএনপির আনোয়ারুল আজিম, পরবর্তীতে ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ধারাবাহিকভাবে জয়ী হন আওয়ামী লীগের মো. তাজুল ইসলাম।
দলীয় মনোনয়ন পাওয়া মো. আবুল কালাম বলেন,
“আওয়ামী লীগ নেই, তাই এবার মনোহরগঞ্জ–লাকসামে আমাদের জয় একেবারে নিশ্চিত। সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আছি।”
সামিরা আজিম দোলা বলেন,
“গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবাই এক কাতারে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন বলেন,
“এই আসনে সবচেয়ে যোগ্য ও ত্যাগী নেতা হলেন মো. আবুল কালাম।”
জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান জানান,
“আমরা একক প্রার্থী নিয়ে মাঠে আছি, দল চূড়ান্ত করেছে ড. ছৈয়দ একে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীকে।”
ড. ছিদ্দিকী বলেন,
“জনগণের দোয়া ও সমর্থনই আমাদের শক্তি। আমরা ন্যায় বিচার ও ইসলামী আদর্শে সমাজ গঠন করতে চাই।”
নির্বাচন সামনে রেখে প্রতিটি পক্ষই গণসংযোগ, উঠান বৈঠক, সভা-সমাবেশসহ নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার
কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা
আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা
তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান
রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
নাগেশ্বরী খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চিত
ভূঞাপুরে দুই যমজ বোনের সাথে দুই যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় চাঞ্চল্য
হঠাৎ গরম-ঠান্ডায় বাড়ছে মুরগির মৃত্যু, বিপাকে কুড়িগ্রামের ক্ষুদ্র খামারিরা
জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে : গোলাম পরওয়ার
নেত্রকোণার মদনে ব'জ্রপাতে যুবকের মৃ'ত্যু