ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

লেবু ও মাল্টা চাষে স্বপ্ন থেকে সফলতার মুখ দেখছেন বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী রকিবুল হাসান


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ২:২৬

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইছাখালী গ্রামে চার বিঘা জমিতে গড়ে তোলা হলুদ মালটার বাগান এখন এলাকায় সম্ভাবনার নতুন আলো জ্বালিয়েছে। কোনো ধরনের সরকারি সহযোগিতা বা কারিগরি পরামর্শ ছাড়াই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই বাগান সাজিয়েছেন স্থানীয় ঐষধ ব্যবসায়ী উদ্যোক্তা রকিবুল হাসান। তার এই উদ্যোগ আশপাশের কৃষকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। দিনাজপুর থেকে অনুপ্রেরণা
রকিবুল হাসান রন জানান, দিনাজপুরে মাসুদ করিম নামের এক উদ্যোক্তার হলুদ মালটা বাগান ঘুরে দেখেই তিনি মুগ্ধ হন। এরপর দুই বছর আগে সাহস করে নিজের গ্রামে শুরু করেন মালটাও লেবু চাষ।
জমি প্রস্তুত, চারা, সার, সেচ, শ্রমিক ও পরিচর্যাসহ দুই বছরে তার মোট খরচ হয়েছে প্রায় ছয় লাখ টাকা। শুরুতে পরিবার ও স্থানীয় অনেকে সন্দেহ প্রকাশ করলেও এখন গাছে ফল ধরতে দেখে সবাই আশ্বস্ত।
রকিবুল হাসান রন বলেন—“কৃষি বিভাগ থেকে আমি কোনো পরামর্শ বা দিকনির্দেশনা পাইনি। সবকিছু নিজের মতো হিসাব করে করেছি। এখন ফল দেখে মনে হচ্ছে—ঝুঁকি নেওয়াটা ঠিকই ছিল।”

প্রতিটি গাছে সমান বাড়ন্ত—পরিচর্যায় মনোযোগ
বাগানে প্রায় ৪ বিঘাজুড়ে প্রায় এক হাজারেরও বেশি গাছ। পরিচর্যা করা সহকারী জানান—শুরুর দিকে প্রতিটি গাছকে আলাদা করে নিয়মিত পানি দেওয়া, ঘাস পরিষ্কার করা, রোগবালাই নিয়ন্ত্রণ—সবকিছুই নিয়ম করে করেছেন।
পরিচর্যাকারী বলেন—“ছোট চারা থেকে আজকে ফলদায়ী গাছে পরিণত হয়েছে। নিজের চোখের সামনে এই অগ্রগতি দেখে খুব ভালো লাগে। ভবিষ্যতে যদি আরও বড় পরিসরে চাষ করা যায়, আমাদের কাজের সুযোগও বাড়বে।” পাশের জমিতে নতুন উদ্যোক্তার প্রস্তুতি
বাগানের পাশে থাকা জমির মালিকও প্রতিদিনই কাছ থেকে গাছের বৃদ্ধি দেখেছেন। তার ভাষায়—এটা চোখের সামনে ঘটে যাওয়া এক ‘সাফল্যের গল্প’। তাই তিনি এ বছর থেকেই মালটা চাষ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন—“রোজ দেখি গাছগুলো কীভাবে বড় হলো, এখন ফল দিচ্ছে। দেখে আমারও আগ্রহ হয়েছে। এবার আমিও চারা লাগাবো—রকিবুলের কাছ থেকেই চারা নেবো।”
বর্তমান কৃষি পরিস্থিতিতে লাভজনক বিকল্প
প্রচলিত ফসল যেমন ধান, সবজি কিংবা পেঁয়াজ-রসুন—এগুলোতে ক্রমাগত লোকসান গুনছেন কৃষকেরা। বাজার অনিশ্চয়তা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং কম দামের কারণে কৃষির ওপর চাপ বাড়ছে।
এই প্রেক্ষাপটে হলুদ মালটার মতো বাণিজ্যিক ফল চাষ নতুন দিগন্ত খুলে দিতে পারে—বলছেন স্থানীয় কৃষকেরা।
এক কৃষক জানান—“এখন অনেক আবাদেই লস। যদি এমন উন্নত জাতের ফল চাষ করে লাভবান হওয়া যায়—তাহলে কৃষকেরা আবার কৃষিতে ফিরে আসবে। আমিও মালটা চাষের জন্য প্রস্তুতি নিচ্ছি।”
চারা উৎপাদনে ব্যস্ত রকিবুল
মালটার বাণিজ্যিক সম্ভাবনা দেখে রকিবুল এখন নিজ উদ্যোগে চারা উৎপাদনও শুরু করেছেন। ভালো মানের চারা পেতে স্থানীয় কৃষকেরা তার কাছে যোগাযোগ করছেন। রকিবুল হাসান রন বলেন—“অনেকেই এসে চারা নিতে চাইছেন। আমি চাই—আমার আশেপাশের কৃষকেরা যেন মালটা চাষে সফল হন।” ইছাখালী গ্রামে এখন রকিবুলের বাগান এক ধরনের ‘মডেল বাগান’ হিসেবে পরিচিত। প্রতিদিন কয়েকজন কৃষক এসে দেখেন—গাছ লাগানো থেকে পরিচর্যা পর্যন্ত কী কী করতে হয়। কেউ ছবি তুলেন, কেউ ফলের স্পর্শ নিয়ে স্বপ্ন বুনেন নিজের বাগানের। স্থানীয়রা মনে করছেন—এ ধরনের উদ্যোক্তারা এগিয়ে এলে মেহেরপুরে ফলের চাষে নতুন বিপ্লব সম্ভব।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার