পদোন্নতি বঞ্চনার অভিযোগে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষকরা
দেশজুড়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত (৩২-৩৭তম ব্যাচ পর্যন্ত) যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভুতাপেক্ষ পদোন্নতির গেজেট জারি না হওয়া পর্যন্ত ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করছেন বঞ্চিত প্রভাষকরা। একই দাবিতে বুধবার (১৯ নভেম্বর) চতুর্থ দিনের মতো পিরোজপুর সরকারি মহিলা কলেজের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা অবস্থান কর্মসূচি চালান।
কলেজের মোট ১৩ জন প্রভাষক এ আন্দোলনে অংশ নিয়ে পাঠদানসহ সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। তাদের অভিযোগ—দীর্ঘদিন ধরে যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতির গেজেট জারি না হওয়ায় তারা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এই কলেজে পদোন্নতি বঞ্চিতদের মধ্যে রয়েছেন ৩৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১ জন, যিনি টানা ১০ বছর ধরে প্রভাষক পদেই কর্মরত। এছাড়া ৩৫তম ব্যাচের ২ জন, ৩৬তম ব্যাচের ২ জন এবং ৩৭তম ব্যাচের ১ জন প্রভাষক রয়েছেন। এ ছাড়া ৩৮তম থেকে ৪৩তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আরও ৮ জন প্রভাষক এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন।
প্রভাষকরা জানান, যথাসময়ে পদোন্নতি না হওয়ায় তাদের আর্থিক, সামাজিক ও পেশাগত ক্ষতি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ভুতাপেক্ষ পদোন্নতির গেজেট জারি না হলে তারা কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে কলেজে ২০ জন শিক্ষকের মধ্যে ১৩ জনই কর্মবিরতিতে থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের ১৩ জন প্রভাষক কর্মবিরতিতে থাকায় কলেজের শিক্ষা কার্যক্রমে গুরুতর সমস্যার সৃষ্টি হয়েছে; পরীক্ষা নেওয়ার সময় কক্ষ প্রত্যাবেক্ষকের ঘাটতিও দেখা দিয়েছে। তিনি বলেন, আমি কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান চেয়ে দাবি জানাব।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত