রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।
ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব–কাম–কম্পিউটার অপারেটররা প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে গ্রাম আদালত বিষয়ে ধারণা, ডিএমআইইয়ের মাধ্যমে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি এবং মাস শেষে প্রতিবেদন তৈরির নিয়ম শেখানো হয়। অংশগ্রহণকারীদের হাতে–কলমে রিপোর্ট প্রস্তুতির প্রক্রিয়াও দেখানো হয়।
কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা ম্যানেজার সুভাষ সরকার ও উপজেলা কোঅর্ডিনেটর যবনিকা রাণী। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান অবশ্যই মাঠপর্যায়ে প্রয়োগ করতে হবে। তবেই সেবাগ্রহীতারা গ্রাম আদালতের সুফল বুঝতে পারবেন এবং সরকারের গৃহীত উদ্যোগগুলো শতভাগ বাস্তবায়ন হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে