ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ১৯-১১-২০২৫ রাত ১০:২

১৯ নভেম্বর, বুধবার, চুয়াডাঙ্গা জেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন দিনব্যাপী জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক, সমন্বয়মূলক ও উন্নয়নধর্মী কার্যক্রমে অংশগ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে পরিচিত হয়ে প্রশাসনিক কাজে গতি আনার উদ্যোগ নেন।

দিনের সূচনালগ্নে, নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে আয়োজিত গ্রাম আদালত বিষয়ক অর্ধ-বার্ষিকী সমন্বয় সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। সভায় তিনি গ্রাম আদালতের কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, সময়োপযোগী তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ এবং জনগণের জন্য ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা জেলা আদালতে কর্মরত বিজ্ঞ সরকারি আইনজীবীগণ (জিপি) এবং পাবলিক প্রসিকিউটরগণ (পিপি)-এর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এরপর তিনি জনগণের সমস্যা সরাসরি শোনার জন্য সাপ্তাহিক গণশুনানি পরিচালনা করেন। বিকেলে তিনি জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভার সভাপতিত্ব করেন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

দিনের শেষভাগে, জেলা প্রশাসক 'জুলাই যোদ্ধা' ও 'জুলাই শহিদ' পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। তিনি তাঁদের অবদান, ত্যাগ ও দেশের জন্য অসামান্য ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় তিনি তাঁদের কল্যাণে সরকারের চলমান ও ভবিষ্যৎ উদ্যোগসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন এবং পরিবারগুলোর সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও পাওনা পরিশোধের দাবি

সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর

কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি

চাঁদপুরে আদালত বর্জনের পর এবার তিন বিচারকের প্রত্যাহার চায় আইনজীবীরা

সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হোন: শেখ হাসিনাকে ডা. জাহিদ

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু