ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাগুরা শ্রীপুরে বন্দুক ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর কাছ থেকে টাকা ছিনতাই


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ১:৩৯

মাগুরা শ্রীপুরে বন্দুক ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কোদালিয়া ও আমলসার সড়কের মাঝামাঝি  এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী কর্মী বলেন, আমি বিকাল ৫টার দিকে আমলসার  থেকে টিকারবিলার দিকে যাচ্ছিলাম , নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিন ছিনতাইকারী আমার ব্যাগ ও স্বর্ণ-গয়না নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য আমিও তাদের একজনকে ঘুষি মারি। ভেবেছি মরে তো যাবই, তাই আমিও নিজেকে আত্মরক্ষার জন্য শেষ চেষ্টা করেছি। তাদের সঙ্গে লড়াই করেছি। ধস্তাধস্তির একপর্যায়ে একজনের হাত থেকে পিস্তলটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। আমার চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করেন
তিনি আরও বলেন, ছিনতাইকারীরা আমার গলার স্বর্ণের চেইন ও টাকার ব্যাগটি নিয়ে গেছে। ব্যাগে ১৫/ ১৬ হাজার টাকা ছিল। ঘটনার পর এলাকাবাসী ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্র জব্দ করতে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। তবে অস্ত্রটি আসল নাকি নকল এ ব্যাপারে পরীক্ষা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত