টুঙ্গিপাড়া মহিলা বিষয়ক দপ্তরে চরম জনবল সংকট, ভোগান্তিতে হাজারো উপকারভোগী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক দপ্তরে দীর্ঘদিনের জনবল সংকট এখন চরমে পৌঁছেছে। পুরো দপ্তরটিতে একজন কর্মকর্তা ছাড়া আর কোনো নিয়মিত কর্মচারী নেই, ফলে নারী উন্নয়ন, ভাতা প্রদান, প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপকারভোগীরা জানান—অফিসে গেলে প্রায়ই তালা ঝুলতে দেখা যায়; বহু মানুষ সেবা না পেয়েই ফিরে যাচ্ছেন।
অফিস সূত্রে জানা যায়, এমএলএসএস আমিনুল ইসলাম গত ৬ ফেব্রুয়ারি এবং অফিস সহকারী রশিদ ২৮ সেপ্টেম্বর বদলি হয়ে গেলে দুটি পদই শূন্য হয়। পরবর্তীতে মোকসেদপুর উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অফিস সহকারী প্রভাতী রানীকে সপ্তাহে দুইদিন দায়িত্ব দেওয়া হলেও কার্যক্রমে গতি ফেরেনি।
বর্তমানে একাই পুরো দপ্তর চালাচ্ছেন মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী। ২০২১ সালের ৪ এপ্রিল থেকে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া—দুই উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তিনি। ফলে সপ্তাহের বেশ কয়েকদিন তাকে কোটালীপাড়ায় অবস্থান করতে হয়, আর সে সময় টুঙ্গিপাড়ায় সেবা কার্যত বন্ধ থাকে।
শ্রীময়ী বাগচী বলেন, “তালা খোলা থেকে শুরু করে কাগজপত্র, মাঠপর্যায়ের কাজ—সবই আমাকে করতে হয়। এতে শারীরিক ও মানসিক চাপ বাড়ছে।” বিষয়টি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউএনও ও ডিসিকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
উপকারভোগীরা বলছেন, অনেক সময় এসে কর্মকর্তা না পাওয়ায় তাদের কাজ আটকে থাকে। কেউ কেউ ১০ দিন ধরেও আবেদন জমা দিতে না পেরে ফিরে গেছেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানিয়েছেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নারী উদ্যোক্তা সহায়তা, ভাতা বিতরণসহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম জনবল স্বল্পতার কারণে ধীরগতিতে চলছে, ফলে নারীরা নিয়মিত সেবাবঞ্চনার শিকার হচ্ছেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ