ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দলীয় ঐক্য ভাঙার চেষ্টা মানে বিএনপি ও জাতীয়তাবাদের শত্রু — সিরাজুল ইসলাম সরদার


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ১:৪৯

“যারা ঐক্য–বিরোধী কথা বলবে, তারা শুধু আমাদের নয়—বিএনপি ও জাতীয়তাবাদেরও শত্রু।”
বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশ্বরদীর প্রত্যন্তাঞ্চল আওতাপাড়া হাটে তারেক রহমান প্রেরিত রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফার লিফলেট বিতরণ উপলক্ষে সাহাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।

সাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবু তালেব ফকিরের সভাপতিত্বে পথসভায় বক্তৃতা করেন তৃণমূল বিএনপির প্রবীণ নেতা আব্দুর রশিদ সরদার, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদার, সাইদুল ইসলাম, আব্দুস সোবহান, রুহুল আমিন বাবলু, হুমায়ুন কবীর দুলাল সরদার, এটিএম আব্দুস সাত্তার বিশ্বাস, আব্দুর রাজ্জাক, রঞ্জু হোসেন, মোহাম্মদ আলী কাজল, কবীর আহমেদ ও শ্রমিকদল নেতা কামরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

প্রধান অতিথি সিরাজুল ইসলাম সরদার বলেন,
“পাবনা–পাকশী রোড আমার হাতে তৈরি—এ অঞ্চলের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। আজ আপনাদের হাতে তুলে দিচ্ছি তারেক রহমানের রাষ্ট্র বিনির্মাণের ৩১ দফা। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রকে কীভাবে গড়ে তুলবে—তার পূর্ণ রূপরেখা এই ৩১ দফার মধ্যেই উল্লেখ আছে। আমরা চাই ঐক্যের ভিত্তিতে সবাই একসাথে ধানের শীষকে বিজয়ী করুক। আমি হই, পিন্টু হোক, হাবিবুর রহমান হাবিব—যেই প্রার্থীই থাকুক, আমরা ভোট দেব ধানের শীষে। এটিই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন,
“আমরা দলকে বিভক্ত করতে চাই না। দলে আরেকটি ‘কুড়াল’ তৈরি করা হবে না। ঐক্যই আমাদের শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে যে ঐক্যের ডাক দিয়েছিলেন—সেই পথেই আমরা এগোব। ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বিএনপিকে শক্তিশালী করব। যত শত্রুই থাকুক, ঐক্যবদ্ধ বিএনপিকে পরাস্ত করা যাবে না—ধানের শীষই জিতবে।”

তিনি স্মৃতিচারণ করে বলেন,
“১৯৯১ সালে সাহাপুরে আমি উল্লেখযোগ্য ভোট পেয়েছিলাম। এমপি ছিলাম, তাই স্বাভাবিকভাবেই এমপি প্রার্থীও হতে পারি। তবে ব্যক্তিগত লড়াই নয়—দলীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”

সভা শেষে নেতারা একমত পোষণ করেন—ঐক্য ধরে রাখতে হবে, বিভাজন নয়; ধানের শীষের বিজয়ই হবে চূড়ান্ত লক্ষ্য।

এমএসএম / এমএসএম

ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

বাঘায় বিরোধের জেরে ছাত্রদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

​মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি

বহিরাগত শ্রমিকের ঘামে সচল শিবচরের কৃষি, মাঠজুড়ে ব্যস্ততার ছাপ

ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী সহকারী কমিশনার

পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা