ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদীর আরামবাড়িয়ায় সালমান লাইব্রেরীর পক্ষ থেকে ১৪ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ২১-১১-২০২৫ দুপুর ১২:৪৪

ঈশ্বরদীর আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নয়জন জিপিএ পাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।  শুক্রবার সকালে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জিএম দোলনের মালিকানাধীন আরামবাড়িয়ার সালমান লাইব্রেীর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,একাডেমিক সুপারভাইজার আরিফুল হক ও  ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি  তৌহিদ আক্তার পান্না।   বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে শিক্ষক রফিকুল ইসলাম,আসলাম উদ্দিন ও কৃতি শিক্ষার্থী জিৎ কর্মকারসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানে নয়জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অন্যদিকে আরামবাড়িয়ার রাহেলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়েও একই প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঁচ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ অনুষ্ঠানে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,একাডেমিক সুপারভাইজার আরিফুল হক ও  ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি  তৌহিদ আক্তার পান্না উপস্থিত ছিলেন।    

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬