ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় কাউনিয়ার সরোয়ার গ্রেফতার


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ২:২৮

রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র–জনতা আন্দোলনের হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সহ-সভাপতি ও সারাই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম (৫৫)–কে গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে সারাই ইউনিয়নের উদয় নায়ারন মাছহাড়ি চেয়ারম্যান পাড়া এলাকার নিজ বাড়ি থেকে আরপিএমপি কোতয়ালী থানা ও হারাগাছ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। সরোয়ার আলম ওই এলাকার মৃত নবাব আলীর ছেলে এবং ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের আপন ভাই।

স্থানীয় সূত্র জানায়, প্রভাবশালী চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুঃশাসন, অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগে অতীতে এলাকাবাসী বহুবার বিক্ষোভ, ঝাড়ুমিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন পলাতক বলেও জানা গেছে।

হারাগাছ থানার ওসি আজাদ রহমান বলেন,“বৈষম্যবিরোধী ছাত্র–জনতা আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় সরোয়ার আলমকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

আরপিএমপি কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান,“ওয়ারেন্টভুক্ত আসামি সরোয়ার আলমকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।”

গ্রেফতারের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা তৈরি করেছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে