মঠবাড়িয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের সুমনসহ (২৪) চারজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিকদার ডায়গনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল সার্ভিসে দায়িত্বপ্রাপ্ত লিটন কুমার জিতের কাছে সুমনের আত্মীয় হালিমা বেগম নামে এক রোগীর কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য অত্র প্রতিষ্ঠানে যায়। সুমনের জমা দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী ৩টি টেস্ট রিপোর্টের বিল নিয়ে ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এক পর্যায় তা হাতাহাতি মারামারিতে রূপ নেয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় উভয়পক্ষের লোকজন শান্ত হলে যে যার স্থানে চলে যান। উক্ত ঘটনাকে কেন্দ্র করে অত্র প্রতিষ্ঠানের মালিক আসাদুর রহমান ১৩/০২/২০২১ইং তারিখে স্থানীয় থানায় বাদী হয়ে সুমনকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। অন্যান্য আসামির মধ্যে জাহাঙ্গীর মীর, হারুন মীর, খলিল মীর, সর্ব সাং দক্ষিণ মিঠাখালী।
মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিগণসহ ২-৩ জন অজ্ঞতনামা লোক লাঠিসোটা, লোহার রড ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর প্রতিষ্ঠানের মধ্যে অনাধিকার প্রবেশ করে লিটন ও মনিকা রাণীকে মারপিট করে। সুমন তার সাথে থাকা লোহার রড দিয়ে লিটনকে খুনের উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে আঘাত করে, যা লিটনের হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে ওই আঘাত তার হাতের কব্জির উপরিভাগে পড়লে হাড় ভাঙ্গা জখম হয় ও মনিকা রাণীকে শ্লীলতাহানী ঘটানোর ঘটনা রয়েছে। তাদের সাথে থাকা স্বর্ণালঙ্কারসহ প্রতিষ্ঠানের আসবাবপত্র ভাঙ্গার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বর্তমানে সুমন জেলহাজতে রয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই জাফর মামলাটির চূড়ান্ত প্রতিবেদন ইতোমধ্যে আদালতে দাখিল করেছেন।
সুমনের বাবা খলিল মীর বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডাক্তার বাদী কর্তৃক প্রভাবিত হয়ে মেডিকেল রিপোর্ট সৃজন করেন, যে ঘটনায় আমার নির্দোষ ছেলে হাজত বাস করছে।
মামলার বাদী আসাদুর রহমান বলেন, সুমনসহ অন্য আসামিরা অফিসে আসবাবপত্র ভাংচুরসহ অফিস স্টাফ লিটন কুমারের ওপর হামলা ও মনিকা রাণীর শ্লীলতাহানী ঘটায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আমি যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ