ভূরুঙ্গামারীতেএমপিওভুক্ত শিক্ষকবৃন্দকে সম্মিলিত শিক্ষক পরিষদের সংবর্ধনা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের ১৫% বাড়ি ভাড়া বাস্তবায়নের দাবিতে ঢাকায় অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকবৃন্দকে সংবর্ধনা দিয়েছে সম্মিলিত শিক্ষক পরিষদ, ভূরুঙ্গামারী।
শনিবার( ২২ নভেম্বর )সকালে ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসা হল রুমে এই সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তারের সভাপত্বিতে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, এনসিপির মনোনীত প্রার্থী মাহফুজুল ইসলাম (কিরণ,) বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কাজী মোস্তফা সহ সম্মিলিত শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,অভিভাবক, স্থানীয় শিক্ষানুরাগীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকায় অনুষ্ঠিত আন্দোলনে ভূরুঙ্গামারীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করে ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্দোলন শেষে নিজ এলাকায় ফিরে আসার পর তাদের প্রতি সম্মান জানাতেই এই সংবর্ধনা আয়োজন করে সম্মিলিত শিক্ষক পরিষদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি—১৫% বাড়ি ভাড়া—দেশের সব শিক্ষক সমাজের একটি যৌক্তিক দাবি, এবং ভূরুঙ্গামারীর শিক্ষকরা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে যে ঐক্যের উদাহরণ স্থাপন করেছেন তা প্রশংসনীয়।
সংবর্ধিত শিক্ষকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আন্দোলনের লক্ষ্য শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা করা। তারা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে শিক্ষাখাতের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অত্যন্ত সোহাদ্যপূর্ণ পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ