ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

যশোরে সবজির ঝাঁজ—দাম বাড়ায় বিষণ্ন বাজার, ক্ষোভ ক্রেতাদের


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ৪:৫

যশোরের কাঁচা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম একের পর এক বাড়ছেই। গত দুই সপ্তাহে সবজি, চাল, ডাল, ডিম–মুরগি থেকে শুরু করে মাছসহ বেশিরভাগ পণ্যের দাম লাফিয়ে উঠেছে ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত। হঠাৎ বাড়তি দামে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো। বাজারে গেলে এখন ক্রেতাদের মুখে একটাই প্রশ্ন—এই দাম কে নিয়ন্ত্রণ করবে? মুনছুরপুর বাজারে সবজি কিনতে আসা গৃহিণী রেহানা পারভীন ক্ষোভ ঝেড়ে বলেন, “গত সপ্তাহে যেসব সবজি ৫০–৬০ টাকায় কিনেছি, আজ সেগুলো ৯০–১০০ টাকার নিচে কিছুই নেই। আগে ৫০০ টাকায় একসপ্তাহের বাজার হত, এখন ৮০০–৯০০ টাকার নিচে কিছুই হয় না।” শহরের নিউমার্কেট এলাকার সরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম বলেন, “টাকা নিয়ে বাজারে নামলে মনে হয় ভয়ের মধ্যে যাচ্ছি। যে পেঁয়াজ ৬৫ ছিল, আজ ৮৫; আলু ৪০ ছিল, আজ ৬০। মাসের বেতন শেষ হওয়ার আগেই টান পড়ছে।” অপরদিকে সবজির পাইকারি ব্যবসায়ী শফিকুল ইসলাম মূল্যবৃদ্ধির জন্য দায়ী করলেন আবহাওয়া ও পরিবহন ব্যয়কে। তিনি বলেন, সড়ক সংস্কারের এবং আবহাওয়া জনিত বিভিন্ন কারণে কয়েকদিন সরবরাহ কমে গেছে। ট্রাক ভাড়া বেড়েছে। আমরা আগের তুলনায় বেশি দামে কিনছি, তাই বিক্রিও বেশি দামে করতে হচ্ছে।” মুরগির খুচরা বিক্রেতা জাহিদুল হক জানান, “খামারিরা খাবারের দাম বাড়িয়েছে। উৎপাদন খরচ বেড়ায় আমরাও কম দামে বিক্রি করতে পারি না।”
অপরদিকে কৃষকেরা বলছেন—মূল সমস্যাটি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। কৃষক মিজানুর রহমান জানান, “ক্ষেতে ফলন ভালোই হয়েছে। পাইকাররা আগের মতো দাম দিচ্ছে না। মাঠ থেকে ২০ টাকায় কিনে বাজারে ৫০–৬০ টাকায় বিক্রি করে। ভোগান্তি হলো কৃষক আর সাধারণ মানুষের।” শার্শার কৃষক হাবিবুর রহমান বলেন,
“আমরা উৎপাদন বাড়াই, কিন্তু লাভ পাই না। আর বাজারে গিয়ে দেখি দাম দ্বিগুণ। এই ব্যবস্থার পরিবর্তন না হলে বছরের পর বছর একই সমস্যা চলবে।”
বাজারে উপস্থিত অনেকেই বলেন, এখনই কার্যকর মূল্যতালিকা, পাইকারি বাজারে তদারকি এবং পরিবহন ব্যয় নিয়ন্ত্রণে আনতে না পারলে সামনে আরও অস্থিরতা দেখা দিতে পারে তাই যত দ্রুত সম্বভ বাজার মনিটরিং করার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি করেন তারা।
স্থানীয় অর্থনীতি বিশ্লেষকদের মতে, “যশোরসহ দক্ষিণাঞ্চলের বাজারগুলোতে সরকারের মনিটরিং দুর্বল। ক্রেতা–বিক্রেতার মধ্যে স্বচ্ছতার অভাব, মধ্যস্বত্বভোগীদের শক্ত অবস্থান, পরিবহন–সংরক্ষণ সংকট—সব মিলেই বাজার অস্থির থাকে। “প্রতিটি বাজারে দৈনিক মূল্যতালিকা কঠোরভাবে অনুসরণ এবং ভোক্তা অধিকার নিয়মিত অভিযান চালালে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে তারা মনে করেন।”

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত