ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জাবিতে ভর্তিতে ইংরেজি ও আইন বিভাগের শর্ত পূরণ করতে পারেনি কোনো নারী শিক্ষার্থী, ফলাফল প্রকাশ করতে বিলম্ব


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২২-১২-২০২৫ বিকাল ৬:৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের অধিভুক্ত ইংরেজি এবং আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি কোনো নারী শিক্ষার্থী। ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইংরেজিতে ন্যূনতম ৬০ নম্বর পাওয়ার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কোন নারী শিক্ষার্থীও এই দুই বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারেননি। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সাথে সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র।
জানা যায়, ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত হলেও শর্তের জটিলতায় প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। তাই নারী শিক্ষার্থীদের কোটা পূরণ করতে শর্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি।
এ বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ইংরেজি ও আইন বিভাগের ক্ষেত্রে নির্ধারিত ৬০ শতাংশ নম্বরের শর্তটি বাস্তবতার নিরিখে কিছুটা বেশি হয়ে গেছে। বর্তমান ফলাফল বিবেচনায় রেখে আমরা ৫৫ শতাংশ নম্বর থেকে বিষয়টি পুনরায় পর্যালোচনা করার কথা ভাবছি।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিভাগের ভর্তিতে ৫০ শতাংশ নারী ও ৫০ শতাংশ পুরুষ শিক্ষার্থী ভর্তি নেয়া হয়। 

Aminur / Aminur

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া