বিরামপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত
তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এই পতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তথ্য পাওয়া ও জানা সমাজের প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। তথ্য মানুষকে প্রতিটি বিষয়ে অবগত ও সচেতন করে এবং প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত নিতে তথ্য সেবা সহায়তা করে। তিনি সমাজে মিথ্যা তথ্যের মাধ্যমে বিভ্রান্তি না ছড়িয়ে সকলকে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানান।
অনুষ্ঠানে ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, থানার উপ-পরিদর্শক হানিফ মাহমুদ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগণ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
Link Copied