রংপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণায় এগিয়ে ধানের শীষের প্রার্থী এমদাদুল হক ভরসা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে প্রার্থীদের প্রচারণা আরও তীব্র হয়েছে। সকাল-সন্ধ্যা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পক্ষে ভোট চাইতে ফুরসত মিলছে না কোনো দলের প্রার্থীরই। দুই উপজেলাজুড়ে বইছে নির্বাচনী উত্তাপ।
ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারণায় সর্বাধিক সাড়া ফেলেছেন বিএনপি মনোনীত প্রার্থী, রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির বর্তমান সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা। তার গণসংযোগে প্রতিদিনই জড়ো হচ্ছে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। গ্রাম-হাট-বাজার—সবখানেই তার প্রচারণাকে ঘিরে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী উপাধ্যক্ষ এটিএম আযম। শাপলা কলি প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী, ডাকসুর সাবেক সমাজ বিষয়ক সম্পাদক আখতার হোসেন। হাতপাখা প্রতীক নিয়ে দোয়া ও সমর্থন চাইছেন ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. জাহিদ হোসেন। পাশাপাশি লাঙ্গল প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে যাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী ও পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নাসের মো. মাহাবুব।
সব প্রার্থীরই প্রচারণা অব্যাহত থাকলেও মাঠের পরিস্থিতিতে দেখা যাচ্ছে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার গণসংযোগে উৎসাহ বেশি। তার স্লোগান, র্যালি ও প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আমেজ জমে উঠেছে।
এ ব্যাপারে কাউনিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন বলেন, “জনগণ আমাদের সাথে রয়েছে। আমরা আশাবাদী—আমাদের প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসা বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ।”
কাউনিয়া–পীরগাছা সংসদীয় আসনে মোট ভোটার ৫১২৬৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৫২৫০৫ জন, মহিলা ভোটার ২৬০১৭০ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।
কাউনিয়া উপজেলায় পুরুষ ভোটার ১০৫৩০৯ জন, মহিলা ভোটার ১০৯৪৩৪ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। পীরগাছা উপজেলায় মোট ভোটার ২৯৭৯৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪৭১৯৬ জন, মহিলা ভোটার ১৫০৭৩৬ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি বলেন, “রংপুর-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসা ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। কাউনিয়া–পীরগাছার মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন—আমরা দৃঢ়ভাবে সেই প্রত্যাশাই করি।”
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ