ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

উন্নয়ন ও অগ্রযাত্রার আলোক দিশারি শেখ হাসিনা : মেয়র টিটু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ৪:১৫

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। জাতির পিতাকে হত্যার মাধ্যমে বাঙালির স্বপ্নকে ধূলিস্মাৎ করার যে অব্যাহত প্রচেষ্টা ছিল তা ভেদ করে জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন এবং অগ্রযাত্রার দিকে দেশকে নিয়ে যাচ্ছেন। তার হাতেই বাংলাদেশ পরিণত হয়েছে উন্নয়নের রোল মডেলে। শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক অঙ্গনে তিনি একজন মহান অনুসরণীয় ব্যক্তিত্ব। তিনি আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রার আলোক দিশারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী গণটিকা কর্মসূচির আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্র গণটিকা কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশব্যাপী যে গণটিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে তার আওতায় নিয়মিত কার্যক্রমের বাইরে সিটি এলাকায় ৭৯ টি বুথে সাড়ে ১৬ হাজার মানুষকে আজ করোনা ভ্যাক্সিন ১ম ডোজ প্রদান করা হবে। বিশ্বের বহুদেশ যেখানে করোনা টিকা প্রাপ্তিতে প্রবল সংকটের মধ্যে রয়েছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে টিকা প্রাপ্তিতে আমরা ৫ কোটির মাইলফলক স্পর্শ করতে পেরেছি। আমরা সৌভাগ্যবান জননেত্রী শেখ হাসিনার মত প্রধানমন্ত্রী পেয়েছি।

এ সময় মেয়র প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করেন। তিনি আরো কামনা করেন, প্রধানমন্ত্রীর সকল উদ্যোগ যেন সফল হয়। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সফল হলেই সফল হবে বাংলাদেশ। 

টিকাকেন্দ্র পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবির, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেয়র মো. ইকরামুল হক টিটু ছাড়াও দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান