শালিখায় 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫' শুরু
'দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মাগুরার শালিখা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ শুরু হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। শালিখা উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই আয়োজনে অর্থায়ন করেছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শাহরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিসুর রহমান মিলটন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোঃ আফসার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখার সভাপতি মাওঃ ওসমান গণী সাঈফী, শালিখা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদসহ বিভিন্ন এলাকা থেকে আগত খামারিগণ।
প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে হাঁস, মুরগি, পাখি এবং উন্নত জাতের গরু-ছাগলসহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে, যা স্থানীয় খামারি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার
হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা
মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ
রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত
ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর