টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে টুঙ্গিপাড়া প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনী ঘিরে খামারি, কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বর্ণাঢ্য র্যালি, ফিতা কাটা, বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে নানা জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও অন্যান্য পাখির সমারোহ দেখা যায়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সভাপতি ডা. প্রকাশ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও ফারজানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছাড় এবং মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে তরুণদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “প্রাণিসম্পদ খাতে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে যুবসমাজ স্বাবলম্বী হতে পারে।” অন্যান্য অতিথিরা পশু-পাখি লালন-পালন, রোগ প্রতিরোধ ও আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে এলাকার সফল খামারি মো. ফরিদ শেখ ও আরিফ হোসেন নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করেন। খামারিদের বিভিন্ন সমস্যা শোনা হয় এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
সমাপনী বক্তব্যে সভাপতি ডা. প্রকাশ বিশ্বাস বলেন, “বাংলাদেশ বর্তমানে ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দুধ উৎপাদনে কিছু ঘাটতি থাকলেও তা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে।” তিনি প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ