ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি বাঘা থানার সাজ্জাদ হোসেন


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ৪:২২

রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন বাঘা থানার ওসি মো. সাজ্জাদ হোসেন সাজু। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ লাইনসে পুলিশ মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) তার হাতে সার্টিফিকেটসহ ক্রেস্ট তুলে দেন। সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় মো. সাজ্জাদ হোসেনকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়। 

বাঘা থানার ওসি (তদন্ত) মো. মোয়ারজেম হোসেন মাসিক কল্যাণ সভায় তদন্ত ওসির কার্যক্রম সঠিক সময়ে শেষ করায় জেলার শ্রেষ্ঠ ওসি (তদন্ত) মো. মোয়ারজেম হোসেন পুরস্কৃত হন। এছাড়াও বাঘা থানার এসআই তৌওব আলী ওয়ারেন্ট ও মাদক আটকের জন্য জেলা ও বিভাগের শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরস্কার পান। এএসআই আ. মালেক ওয়ারেন্ট তামিলের জন্য জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হন। সকল অফিসারকে পুরস্কার হিসেবে কল্যাণ সভায় সার্টিফিকেট প্রদান করা হয়।

জানা যায়, বাঘা থানা এলাকাটি এক সময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। ঘনবসতিপূর্ণ বাঘা থানায় ২০২১ সালের ৪ জুলাই ওসি হিসেবে মো. সাজ্জাদ হোসেন যোগদান করেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় কয়েক কোটি টাকার মাদক ও অস্ত্র।

এমএসএম / জামান

এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু

চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা

চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন