চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রাণিসম্পদ সপ্তাহ, প্রদর্শনী এর উদ্বোধন ও দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি -প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ, ২৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক, সমন্বয়মূলক ও উন্নয়নধর্মী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দিনের সূচনালগ্নে তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণ, চুয়াডাঙ্গা সদরে আয়োজিত “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যের এই আয়োজনের র্যালিতে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৪ ডিসেম্বর “শহিদ বুদ্ধিজীবী দিবস” ও ১৬ ডিসেম্বর “মহান বিজয় দিবস” উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন। এরপর জেলা প্রশাসক, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলার অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত ৯ (নয়) জন ভূমি মালিকগণের মধ্যে তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। পরবর্তীতে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি পরিচালনা করেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও পাওনা পরিশোধের দাবি
সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর
কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি
চাঁদপুরে আদালত বর্জনের পর এবার তিন বিচারকের প্রত্যাহার চায় আইনজীবীরা
সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হোন: শেখ হাসিনাকে ডা. জাহিদ
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা