ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ৩:৩০

মাগুরার শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলার অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বীজ ও সারের অভাবে রবি মৌসুমে বোরোসহ অন্যান্য ফসল চাষ করতে পারেন না। তাদের চাষাবাদে উদ্বুদ্ধ করা ও উৎপাদন বৃদ্ধি করতে সরকার বিনামূল্যে বীজ ও সার দিচ্ছেন। এই প্রণোদনা কৃষকদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম  উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা, মোঃ সাব্বির হাসান সহকারি কমিশনার ভূমি ৷  

কারিগরি আলোচনায় ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুল হাসনাত৷ তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (উফশী ও হাইব্রিড ) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারি এ সুবিধা উৎপাদনের ঘাটতি পূরণ করে কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষিসম্প্রসারণ অফিসার মোঃ কামাল হোসেন৷

এমএসএম / এমএসএম

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার

হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা

মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা