রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে তাঁর সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতা, কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগম ওই দিবস দু'টি পালনে সরকারি নির্দেশাবলী পড়ে শোনান। সরকারি নির্দেশনা ও বিগত বছরের কর্মসূচির উপর ভিত্তি করে আলোচনায় অংশ নেন- বিএনপির সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, গণ অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন,এনসিপি নেতা শাহজাহান আলী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও আবুল কাশেম, সহ-শিক্ষা অফিসার জাহিদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, ডিগ্রি কলেজ প্রতিনিধি অধ্যাপক আশরাফ আলী, থানার প্রতিনিধি এসআই আশরাফ আলী, শিক্ষিকা মেহবুবা আকতার স্নিগ্ধা, আনসার ভিডিপি কর্মকর্তা মিসেস পাপিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস সফলভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। এইসাথে তারা নবাগত ইউএনওকে বিভিন্ন পরামর্শ দেন। ইউএনও পরামর্শসমূহ নোট করেন এবং দিবসদুটি যথাযথভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা