ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ৪:১০

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর,গোগা, কায়বা এবং পুটখালী বিওপি সীমান্ত থেকে বিজিবি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০৫ বোতল ভারতীয় উইনকোরেক্স সিরাপসহ ৫০ বোতল ফেন্সিডিল আটক করা হয়েছে।
বিজিবির জানায়, মঙ্গলবার (২৮ নভেম্বর) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫৫৫ বোতল নেশাজতীয় ভারতীয় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি’র আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থাকবে। 
এর আগে (২১ নভেম্বর) রুদ্রপুর সীমান্ত থেকে ৫০ পিস উইনকোরেক্স সিরাপ জব্দ করে ২১ বিজিবি।
বিজিবি’র পক্ষ থেকে আরও জানানো হয়, ভারত থেকে বর্তমান ফেন্সিডিলের নতুন সংস্করণ উইনকোরেক্স সিরাপ অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশ করছে। সীমান্তে উইনকোরেক্স সিরাপ প্রবেশে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত উইনকোরেক্স সিরাপ ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে। 
 

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা

লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু

গজারিয়ার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন