ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কুমিল্লা-৯ আসনে ড. রশিদ আহমদ হোসাইনী: 'দলীয় প্রতীক পেলেই পাশ, এ ধারণা বদলাতে হবে'


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ২:৪৪

দলীয় প্রতীক পেলেই নির্বাচনে পাশ—এমন ধারণা বদলানোর আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ-লাকসাম) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও বিজিএমইএ পরিচালক ড. রশিদ আহমদ হোসাইনী। তিনি বলেন, "যারা মনে করেন প্রতীক পেলেই নির্বাচিত হবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। এবার নির্বাচন হচ্ছে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। সুতরাং মানুষের মন জয় করলেই বিজয়ের সম্ভাবনা আসবে।"

শুক্রবার (২৮ নভেম্বর) লাকসামের মুদাফরগঞ্জ আনছারিয়া ফাউন্ডেশনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড. রশিদ আহমদ হোসাইনী আরও বলেন, "৫ আগস্টের চেতনা ও জুলাই সনদের আলোকে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কোনো দখলদারি বা জোর জবরদস্তি থাকবে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোটকেন্দ্রে যাবে।" বিএনপির নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "এ নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। নির্বাচনে পাশ করতে হলে যেমন প্রতীকের প্রয়োজন আছে, তেমনি সন্ত্রাস, মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বাংলাদেশে আর কখনো ভয় দেখিয়ে ভোট নেওয়ার সুযোগ আসবে না। মানুষের মন জয় ও ভালোবাসা অর্জন করেই জনগণের ভোট নিতে হবে, তাহলেই জয়ের সম্ভাবনা তৈরি হবে।"

এ সময় লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন সাকিব, যুবদল নেতা কামাল পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা শহিদ জিয়া পরিষদের আহ্বায়ক মো. হোসেন, যুবদল নেতা আমিনুল ইসলাম রুবেলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়