শেখ হাসিনার জন্মদিনে গণটিকা কার্যক্রমে আনোয়ারায় ব্যতিক্রমধর্মী আয়োজন
সারাদেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ গণটিকাদান কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গণটিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তবে ভিন্ন আয়োজন করেন আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ।
টিকা নিতে আসা নারী-পুরুষদের হাতে মিলছে গোলাপ ফুল, মিষ্টি এবং দুপুরের খাবার। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলার বখতিয়ারপাড়া হযরত চারপীর আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকাল থেকে টিকা কেন্দ্রে আসা সবার হাতে গোলাপ তুলে দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়নের গ্রামপুলিশ সদস্যরা। পরে মিষ্টিমুখ করিয়ে টিকার বুথে নিয়ে টিকা দেয়া হয়। ঠিকাদান শেষে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটার পর খাবারের আয়োজনও করা হয়।
বারশত ইউপির চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ বলেন, আমরা প্রধানমন্ত্রীর জন্মদিনে ব্যতিক্রমধমী আয়োজন করেছি। আজ প্রায় দেড় হাজার নারী-পুরুষকে ভ্যাকসিন প্রদান করা হয়। এতে লোকজন উৎসবমুখর পরিবেশে টিকা নিয়েছেন।
এমএসএম / জামান
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : স্থানীয় সরকার মন্ত্রী
সাতক্ষীরায় গ্রাম পুলিশের অভিনব কায়দায় প্রবাসীর টাকা আত্মসাৎতের অভিযোগ
রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন
কাশিমপুর কারাগারে স্ত্রীর সাথে দেখা করতে এসে ইয়াবাসহ আটক ১
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন
ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত
লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে
চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম
পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা
নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও
পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন