মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা প্রস্তুতে ব্যস্ত কৃষক জলাবদ্ধতা বাধা কৃষকের প্রধান কারণ
কুমিল্লার মনোহরগঞ্জ জোলা অঞ্চল নামে খ্যাত উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্য বেশির ভাগ ইউনিয়নে বছরে ৯ মাস থাকে এই এলাকার কৃষিজমি জলাবদ্ধতার কবলে, বাকি তিন মাস মাত্র বোরো ধানের আবাদ হয়। সরকারি খালগুলো মাটি খননকাজ না করার কারনে কৃষি জমি বছরে ৯ মাস প্রায় পানির নিচে থাকে, কৃষি আবাদ না হওয়ার কারণে কচুরিপানা আগাছা জঙ্গলে ভরে থাকে কৃষি জমি। এতে বিপাকে পড়েছেন উপজেলার ১১ ইউনিয়নের প্রায় ২০০ গ্রামের কৃষক। উপজেলায় কৃষি জমির পরিমাণ ১০ হাজার ২৯৫ হেক্টর।এ বছর আউশ ধানের চাষ হয়েছে মাত্র ৪ হেক্টর জমিতে,বাকি ৬২৯৫ হেক্টর কৃষি জমি পানির নিছে রয়েছে। এলাকার কৃষক বছরে একবার বোরো ধানের চাষের ওপর নির্ভরশীল।বোরো ধানের বীজতলা তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা।অগ্রহায়ণ- পৌষে মাসে বোরো ধানের বীজতলা জমির আগাছা পরিষ্কার করা হয়। মৈশাতুয়া, ঝলম,উওর ঝলম, বাইশগাঁও, নাথেরপেটুয়া, লক্ষ্মণপুর, উত্তরহাওলা, হাসনাবাদ, ডুমুরিয়া, হাটিরপাড়, ছিকটিয়া সহ বিভিন্ন এলাকায় কৃষিজমি জলাবদ্ধ। হাটিরপাড় গ্রামের কৃষক আবু ছায়েদ বলেন,এই মাঠের পানি নামতেছে না আমরা বোরো ধানের বীজ ফেলতে পারতেছি না, পানির কারণে কোনো ফসল ফলানো সম্ভব হচ্ছে না। ছিকটিয়া গ্রামের আব্দুল মান্নান বলেন, আমাদের গ্রামের উওর পাশ দিয়ে সরকারি খাল খনন করলে ছিকটিয়া, গন্ডামারা, মৈশাতুয়া তিন গ্রামের কৃষি মাঠে জালাবদ্ধতা থাকবেনা। মৈশাতুয়া গ্রামের মো,শাহাদাত ভূঁইয়া জানান, মৈশাতুয়া গ্রাম অনেক বড়, এই গ্রামে দুইটি কৃষিমাঠ পূর্ব মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমিতে পানি জমে থাকার কারণে মাঠে ধান রোপণ ও কাটার সময় শ্রমিক ও অর্থ ব্যয় হয় । উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার বলেন,এ উপজেলায় বোরো ধানের ওপর নির্ভরশীল, বোরো ধানের বীজতলা প্রস্তুত খুব গুরুত্বপূর্ণ। উপজেলার প্রত্যেক ইউনিয়নে কিছু জায়গায় জলাবদ্ধতা রয়েছে। বীজতলা উপযোগী জাগা ঠিকভাবে পাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, আমি কৃষি অফিসারের সাথে এ ব্যাপারে কথা বলে কৃষকদের সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়