ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

অদম্য সাহস ও প্রজ্ঞা পুরস্কার পেলেন ভুরুঙ্গামারীর কন্যা মাসুমা আক্তার মিম


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ২:৫৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : School of Leadership (SOLE USA) প্রবর্তিত আন্তর্জাতিক সম্মাননা “অদম্য সাহস ও প্রজ্ঞা পুরস্কার ২০২৫” অর্জন করেছেন ভুরুঙ্গামারী মহিলা কলেজের ছাত্রী মাসুমা আক্তার মিম। প্রতিকূলতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান, অদম্য মনোবল, সাহসিকতা ও সমাজ সচেতন নেতৃত্ব প্রদর্শনের জন্য তাকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।
২৮ নভেম্বর (শুক্রবার) বিকালে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারটি মিমের হাতে তুলে দেন রংপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন শাহাদাত এবং রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—Join Convener, School of Leadership, SOLE (USA) মোঃ আশরাফুল আলম চিশতী ,ফারজানা মিলি এবং প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আমেরিকা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন School of Leadership, SOLE (USA)এর প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা গোলাম রব্বানী। তিনি বলেন, মিমের মতো সাহসী ও নেতৃত্বগুণসম্পন্ন মেয়েরা বাংলাদেশের ভবিষ্যৎকে আলোকিত করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন School of Leadership, SOLE (USA) এর কো-অর্ডিনেটর এবং কাউনিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ ফাইজুল হাসান।
পুরস্কার গ্রহণ করে মাসুমা আক্তার মিম বলেন, এই স্বীকৃতি শুধু আমার নয় সব সাহসী মেয়েদের জন্য। যারা স্বপ্ন দেখে, সংগ্রাম করে, প্রতিদিন নিজের পথ নিজেই তৈরি করে। তার এই অর্জন ভুরুঙ্গামারী তথা রংপুর সহ দেশের তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে