মাগুরায় শেষ হলো কাব স্কাউটসদের ১০ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ
বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের পরিচালনা ও মাগুরা জেলার ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী প্রথম সাঁতার প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ১০ দিনব্যাপী এ সাঁতার প্রশিক্ষণ চলে, ৩০ জন ছোট্ট কাব স্কাউটসরা এই সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
প্রতিদিনের মতো সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে ছোট্ট কাব স্কাউটরা সাঁতারের নানা কৌশল রপ্ত করে। শুধু সাঁতার নয়, তারা শিখছে পানিতে জীবন রক্ষার মতো অমূল্য দক্ষতা—যা ভবিষ্যতে যেকোনো দুর্ঘটনা থেকে নিজেকে ও অন্যকে বাঁচাতে সাহস যোগাবে।
আয়োজকরা বলছেন,এই প্রশিক্ষণে শিশুদের শারীরিক-মানসিক বিকাশের পাশাপাশি পানির প্রতি ভয় দূর করে আত্মবিশ্বাস জাগিয়ে তুলছে। ফলে মাগুরা জেলায় পানিতে ডুবে শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তারা দৃঢ় আশাবাদী।
সাঁতার প্রশিক্ষণের শেষ দিনে সাঁতার শিখে শিক্ষার্থীরা বলে, আমরা আগে পানিতে নামতে ভয় পেতাম এখন আমরা সাঁতার শিখতে পেরেছি এবং সাঁতার কেটে অনেক দূরে যেতে পারি আমাদের মধ্যে যে ভয় ছিল সেটি এখন আর নাই। তারা আরো বলে, সাঁতার শিখতে পেরে আমরা অনেক আত্মবিশ্বাসী হয়েছি আমরা নিজেদেরকে পানি থেকে এখন রক্ষা করতে পারব।
অভিভাবকরা বলছেন, মাত্র দশ দিনের প্রশিক্ষণেই তাদের সন্তানরা পানির ভয় কাটিয়ে লাইফ জ্যাকেট ছাড়াই আত্মবিশ্বাসের সঙ্গে সাঁতরাচ্ছে! “এত অল্প সময়ে এত বড় পরিবর্তন ভাবতেই পারিনি। কোর্সটা যদি আরও কয়েকদিন লম্বা হতো, বাচ্চারা পুরোপুরি পেশাদারের মতো সাঁতার শিখে ফেলত।”
বাংলাদেশ স্কাউটস এর মাগুরা,ঝিনাইদহ ও নড়াইল জেলার,সহকারী পরিচালক
রাসেল আহমেদ বলেন, সাঁতার একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি জানা সবারই জরুরী, বাংলাদেশ স্কাউটস এরই ধারাবাহিকতায় সারাদেশে সকল জেলায় কাব স্কাউটসদের জন্য সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যেহেতু কাপ স্কাউটসরা স্কাউটসদের শুরু থেকে শুরু করে সুতরাং তারা যদি এখান থেকে সাঁতার প্রশিক্ষণটা নিয়ে সামনের দিকে এগোই তাহলে তাদের জীবনটাকে সুরক্ষিত করতে পারবে। তিনি আরো বলেন, আমাদের দেশ নদীমাতৃক দেশ অনেক সময় দেখা যায় পানিতে ডুবে অনেকেই মৃত্যুবরণ করে কিন্তু কাপ স্কাউটসরা যদি এখন থেকেই সাঁতার প্রশিক্ষণটা নেয় তাহলে তাদের নিজেদেরকে রক্ষা করতে পারবে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন